1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

প্রবীণ সাংবাদিক ওবায়দুল হকের মৃত্যুতে নওগাঁয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের শোক

  • সম্পাদনার সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ ডেইলি অভজার এর নওগাঁ জেলা প্রতিনিধি ওবায়দুল হক আর নেই। সাংবাদিক ওবায়দুল হক ৯ই জানুয়ারী শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে) নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। ২০২১ সাল থেকে তিনি দুটি কিডনির জটিলতায় ভুগছেন। ঢাকার কিডনি ফাউন্ডেশনের সংশ্লিষ্ট চিকিৎসক তাঁর একটি কিডনিতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে বলেছিলেন। কিন্তু অর্থাভাবে তিনি চিকিৎসা এগিয়ে নিতে পারছিলেন না। গত তিন দিন আগে তিনি হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়লে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হন। গতকাল তার চিকিৎসা চলাকালিন মৃত্যু হয়েছে। ওবায়দুল হক ডেইলি অভজার এর নওগাঁ জেলা প্রতিনিধি হওয়ার সুবাদে নওগাঁ জেলা প্রেসক্লাবের গুরুত্বপূর্ন পদে ছিলেন এবং চলমান কমিটির নির্বাচিত কার্যনির্বাহী সদস্য ছিলেন তার মৃত্যুতে নওগাঁ জেলা প্রেসব্লবের পাশাপাশি নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট, নওগাঁর পক্ষ্য থেকে সভাপতি মোঃ সাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, ইউনাইট্রের্ড প্রেসক্লাব নওগাঁর সভাপতি সাব্বির আহম্মেদ সাধারাণ সম্পাদক রাসেদুজ্জামান, মফস্বল সাংবাদিক ইউয়িনের সভাপতি মোফাজ্জল হোসেন, সাংবাদিক নবীর উদ্দিন, ফরিদ উদ্দিন, আসাদুর রহমান জয় প্রমুখ সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃত্যু কালে তার ৬৬ বছর বয়স ছিল। মৃত্যু কালে তার এক স্ত্রী দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুনা গ্রাহী রেখে যান। সাংবাদিক ওবায়দুল হকের পরিবারের পক্ষ থেকে সাংবাদিক ওবায়দুল হকের জন্য সকলের কাছে দোয় চেয়ে বলেন রাব্বুল আলামিন আমার বাবাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং আমাদের পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করেন। বর্ণাঢ্য কর্মজীবনে সাংবাদিকতার পাশাপাশি বিশ্লেষণী লেখনী সকলের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies