1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বগুড়ায় লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২-এর উদ্যোগে শীতার্ত মাঝে কম্বল , দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার , এবং শিক্ষা উপকরণ বিতরণ 

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার প্রদশিত হয়েছে

লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ এ২-এর অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব ঢাকা কিংফিশার, লায়ন্স ক্লাব অব ঢাকা রাইজিং হোপ, লায়ন্স ক্লাব অব ঢাকা স্মাইল এবং লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ফ্রেন্ডস-এর যৌথ উদ্যোগে বগুড়ার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস চেকআপ, বিনামূল্যে চোখের ছানি অপারেশন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বৃক্ষ বিতরণ কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে। ৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে খলিশাকান্দি সরকারি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে উক্ত সার্ভিস প্রোগ্রামের আওতায় এক ব্যতিক্রমধর্মী মানবিক সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামটি রিজন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন ইঞ্জিনিয়ার ইনামুল কবির আহমেদ এর সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্ণর লায়ন শংকর কুমার রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম জেলা ভাইস গভর্ণর লায়ন মহসিন ইমাম চৌধুরী, ২য় জেলা ভাইস গভর্ণর লায়ন এমরান ফারুক মঈন, কেবিনেট সেক্রেটারি সন্জয় কান্তি সাহা, কেবিনেট ট্রেজারার অ্যাডঃ মোঃ এনায়েত উল্লাহ শফিক এবং চিফ কোর্ডিনেটর কিশোয়ার খান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার GST Coordinator সুর্বত কুমার সেন, GMT Coordinator দেবদাস সাহা, Dhaka Coordinator দিদার হোসেন রুমান,North Bengal Coordinator দেবদুলাল দাস, Region Coordinator (Clubs) আজাদ রহমান অনু, Youth Chairperson নাছির চৌধুরী District Relations Chairperson মোঃ রাকিব হোসেন, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমএ আর হাসান পলাশ, সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু সাহেবের কনিষ্ঠপুত্র দৈনিক উত্তরকোণ পত্রিকা সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, শাহজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নিলু, শাজাহানপুর উপজেলা বিএনপির নেতা এমরান হোসেন,শফিকুল ইসলাম শফিক, রাশেদ কবির রছির সহ সংশ্লিষ্ট রিজিয়ন ও জোনের বিভিন্ন লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা রাইজিং হোপ-এর প্রেসিডেন্ট লায়ন এহসানুল কবির শুভ। পাশাপাশি নর্থ বেঙ্গলের অহংকার, সাবেক জেলা গভর্ণর লায়ন মোজাম্মেল হক লালু-এর সম্মানজনক উপস্থিতি অনুষ্ঠানটির মর্যাদা ও শুভতা বহুগুণে বৃদ্ধি করে। মানবতার সেবায় লায়ন্সদের এই সমন্বিত উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং সমাজকল্যাণে লায়ন্স ইন্টারন্যাশনালের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies