1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সহরাই উৎসব পালিত

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২০৬ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নাচে গানে উৎসবমুখর পরিবেশে পালিত হলো সমতলের ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সহরাই উৎসব। বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা কারিতাসের আশা প্রকল্পের সহযোগিতায় গত শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজীপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সহরাই উৎসব পালিত হয়। গবাদী পশুর সুসাস্থ্য কামনায় শ্যামা পূজার পরের দিন ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর উরাও ও পাহান সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এ ধর্মীয় ও সামাজিক উৎসব পালন করে। এ উৎসব উপলক্ষে তারা দলবেধে নাচ-গান করে। নাচ গান শেষে এ উৎসব উপলক্ষে আলোচনা সভা ও অংশ গ্রহণকারী সাংস্কৃতিক দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কৃষ্ণ বারোয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দিবর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সরকার, চানপুকুর ধর্ম পল্লীর ফাদার বেলসারিয়া, কারিতাসের মাঠ কর্মকর্তা হোসন্না হাসদা, উরাও ছাত্র পরিষদের নওগাঁ জেলা সভাপতি যতিন টপ্য, সাংবদিক আজাদুল ইসলাম আজাদ প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলো মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies