1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

শীতে কাঁপছে কুড়িগ্রামের জনপদ,, নিম্ন তাপমাত্রার সরাসরি প্রভাব পড়ছে শিশু ও বৃদ্ধদের ওপর

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২১ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। : প্রকৃতিতে এখন শীতের মাঝামাঝি সময় । উত্তরের মৃদু বাতাসের ঝাপটায় কুড়িগ্রামে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের দেখা কখনও মিললেও রোদ্র নেই । তীব্র এই শীতের কামড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি নাজেহাল হয়ে পড়েছেন এ অঞ্চলের খেটে খাওয়া মানুষরা। মঙ্গলবার কুড়িগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশায় ঢাকা জনপদ। রিকশাচালক, ভ্যানচালক আর দিনমজুরেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তবে শীতের প্রকোপে সাধারণ মানুষের চলাচল কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। যাত্রী না থাকায় রিকশা ও ভ্যানচালকদের আয় কমে গেছে অর্ধেকেরও কম। কুড়িগ্রাম সদরের চরবড়াইবারির দিনমজুর জয়নাল বলেন, ‘শীতের চোটে হাত-পা অবশ হয়ে আসছে। রাস্তায় মানুষ নেই, কাজও নেই। দিন এনে দিন খাই, এখন ঘরে চাল তুলব কীভাবে?’ একই আক্ষেপ শোনা গেল কালামের কণ্ঠেও। তিনি বলেন, শীতের এই কামড়ে বাইরে বের হওয়াই দায়, কিন্তু পেটের দায়ে বের হতে হয়। নিম্ন তাপমাত্রার সরাসরি প্রভাব পড়ছে শিশু ও বৃদ্ধদের ওপর। শীতজনিত নানা রোগের প্রাদুর্ভাবও বাড়ছে ঘরে ঘরে।। সরকারিভাবে কম্বল ও শীতবস্ত্র বিতরণ শুরু হলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। সচেতন মহল মনে করছেন কেবল সরকারি সহায়তা নয়, সমাজের বিত্তবানদেরও এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো জরুরি হয়ে পড়েছে। পৌষের এই হিমেল রাত আর কুয়াশাচ্ছন দিনগুলো বিত্তশালীদের কাছে আরামদায়ক মনে হলেও, কুড়িগ্রামের প্রান্তিক মানুষের কাছে তা এখন এক কঠিন অস্তিত্বের লড়াই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies