1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

সঠিক সময়েই নতুন বছরের পাঠ্যবই: শিক্ষামন্ত্রী

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২২৭ বার প্রদশিত হয়েছে

নতুন বছরে শিক্ষার্থীদের পাঠ্যবই সঠিক সময়েই পাওয়া যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার দুপুরে চাঁদপুর শহরতলীর বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বইয়ের প্রক্রিয়াগুলো অনেক চাপের মধ্যে করতে হয়। করোনাকালে এই চাপ আরও বেড়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন ভুল-ভ্রান্তি না থাকে। তারপরও কোথাও যদি কোন অনিচ্ছাকৃত ভুল থেকে যায়, অবশ্যই তা সংশোধন করা হবে। দীপু মনি মন্ত্রী বলেন, পাঠ্যবইয়ের কিছু ভুল নিয়ে সম্প্রতি একটি মামলা হয়েছে। যিনি মামলা করেছেন তিনি একগুচ্ছ শব্দের কথা বলেছেন, তবে যেটা ব্যবহার করা হয়েছে সেটাও যে খুব ভুল তা নয়। তারপরও সংশোধনের সুযোগ থাকলে সেগুলো সংশোধন করা হবে। এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম চিশতিসহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ দলীয় নেতাকর্মীরা উপিস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies