1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দেশে ফিরলেন টাইগাররা

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২৭০ বার প্রদশিত হয়েছে

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ক্রিকেটারদের বহনকারী বিমান। যদিও দুই ধাপে দেশে ফিরবেন ক্রিকেটাররা। শুরুতে দেশে এসেছেন শরিফুল ইসলাম, নাইম শেখ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারী।
রাত ১১টায় ফেরার কথা আছে সৌম্য সরকার, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসেনের। দুই ভাগে দল দেশে ফিরলেও সেখানে থেকে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস এবং তাসকিন আহমেদ।
মূলত পরিবারের সাথে সময় কাটাতেই ছুটি নিয়েছেন তারা। মাহমুদউল্লাহ-মুশফিকের মতো দলের সাথে ফেরা হচ্ছে না কোচিং স্টাফদেরও। সপ্তাহখানেকের ছুটি কাটিয়ে ১১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের। আর সাকিব তো দুবাই থেকেই চলে গেছেন স্ত্রী-সন্তানদের কাছে যুক্তরাষ্ট্রে।
এবারের বিশ্বকাপটা বাংলাদেশের চরম হতাশারই। হারে শুরু হারে শেষ। বাছাই পর্বে স্কটল্যান্ডের সাথে হার দিয়ে শুরু। এরপরও ওমান ও পাপুয়া নিউগিনির বিরুদ্ধে জয় পেলেও মূল পর্ব অর্থাৎ সুপার টুয়েলভে টানা পাঁচ ম্যাচ হারে মাহমুদউল্লাহ ব্রিগেড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies