1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ১৯৭ বার প্রদশিত হয়েছে

আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পণ্য পরিবহন ও গণপরিবহন মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।
ধর্মঘটের বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মো: তোফাজ্জল হোসেন মজুমদার সংবাদমাধ্যমকে বলেন, হঠাৎ করে তেলের দাম লিটারে ১৫ টাকা বেড়ে যাওয়ায় আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের কথা ভাবছি। এখন পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল ৪টার দিকে সমিতির সভায় মূল সিদ্ধান্ত হবে। ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদে গণপরিবহন বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতিও। তবে এ বিষয়ে এখনো সাংগঠনিক কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছে। বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যে হারে ডিজেলের দাম বাড়ানো হয়েছে তাতে আমাদের পরিবহন চালানো সম্ভব নয়। হুট করে এই ধরনের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।’পরিবহন মালিক সমিতির একটি সূত্র জানিয়েছে, এরই মধ্যে ঢাকার বাইরে অনেক জায়গায় পণ্য পরিবহনের গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। আজই আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে পরিবহন ধর্মঘট কার্যকর হতে যাচ্ছে। এদিকে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত শুক্রবার থেকে বাসও চলবে না বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। বৃহস্পতিবার বিকেলে সড়ক পরিবহন মালিক সমিতির সভায় এ সিদ্ধান্ত হয়। সব মালিক বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সমিতি ধর্মঘটের আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্লাহ বলেন, ধর্মঘটের কোনো সিদ্ধান্ত হয়নি। কোনো মালিক বাস না চালালে তাকে বাধ্য করা হবে না। আবার কেউ চালালে তাকে বাধা দেওয়া হবে না। তবে তেলের দামের সঙ্গে ভাড়া সমন্বয় না করা পর্যন্ত বেশির ভাগ মালিক বৈঠকে বাস চালাবেন না বলে জানিয়েছেন। এর আগে ২৪ ঘণ্টার মধ্যে জ্বালানি তেলের দাম না কমালে সারাদেশে পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয় ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। এদিকে ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ট্রাক কাভার্ড ভ্যান ট্যাংকার লরি মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান  বলেন, ডিজেলের দাম না কমা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলবে না। এরও আগে হঠাৎ করে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বেড়ে যাওয়ায় তেলের দাম ও ভাড়ার সমন্বয় দাবিতে শুক্রবার থেকে রাজশাহী বিভাগে কর্মবিরতির ডাক দেয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। উল্লেখ্য, গতকাল বুধবার (৩ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। রাত ১২টা থেকে এ দাম কার্যকর হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies