1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান শুরু

  • সম্পাদনার সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২০৫ বার প্রদশিত হয়েছে

আনুষ্ঠানিকভাবে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হলো। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের করোনার টিকা দেয়ার মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল হাই স্কুলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। করোনার ধাক্কা সামলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে যেতেই এ আয়োজন করা হয়। সরকারের এবারের পরিকল্পনা ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসা। সেই লক্ষ্যে সোমবার থেকেই টিকা দেয়া শুরু হচ্ছে। রাজধানীর দুই সিটির মোট ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে চলবে এ কার্যক্রম। এক্ষেত্রে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানই হবে তার ঠিকানা। আর সেই অনুসারেই নির্ধারণ করা হয়েছে কেন্দ্র। একটি কেন্দ্রে আশপাশের নির্ধারিত দুই থেকে চারটি থানার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকা নিতে পারবে। পাঁচ হাজার করে টিকা মজুত থাকবে। কেন্দ্রে ওয়েটিং রুম, বুথ থেকে শুরু করে তৈরি করা হয়েছে আইসোলেশন রুমও। পাশাপাশি চলবে শিক্ষা কার্যক্রমও। জানা গেছে, স্কুলশিক্ষার্থীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়া হবে। টিকা দেয়ার জন্য প্রতিটি স্কুলে থাকবে ২৫টি বুথ। প্রাথমিক পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমে রাজধানীর আটটি স্কুলকে ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। আটটি স্কুলের প্রতিটিতে গড়ে দৈনিক আড়াই হাজার থেকে তিন হাজার টিকা দেয়া হবে। স্কুলগুলো হলো হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল, মিরপুর কমার্স স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল ও মিরপুর স্কলাসটিকা স্কুল।
এ আটটি কেন্দ্রে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষার্থী ছাড়াও আশপাশের স্কুলের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies