1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

খালেদা জিয়ার বায়োপসি রিপোর্ট পাওয়া গেছে

  • সম্পাদনার সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ১৮৪ বার প্রদশিত হয়েছে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বায়োপসি রিপোর্ট পাওয়া গেছে। সে অনুযায়ী তার চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
রোববার বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদের উদ্বৃতি দিয়ে তিনি নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেন।
খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। উনার বায়োপসি রিপোর্টও এসেছে। সেই অনুযায়ী ম্যাডামের চিকিৎসাও শুরু হয়েছে।’ কিন্তু রিপোর্টের ফলাফল নিয়ে কোনো কথা বলতে রাজি হননি খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির নেতা।
সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসনের শরীরের একটি অংশের চামড়া ফোসকার মতো (লাম্প বা চাকা) হয়ে গিয়েছিল। এর কারণ জানতে গত ২৫ অক্টোবর তার বায়োপসি করা হয়। অপারেশনের দুদিন পরই পরীক্ষার রিপোর্ট পাওয়ার যায়। মেডিক্যাল বোর্ড রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা শুরু করে।
বর্তমানে খালেদা জিয়ার শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে বলে জানা গেছে। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies