1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

নওগাঁয় জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ১৯৩ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ রাষ্ট্র ও সমাজের সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধাচার চর্চা বিকল্প নাই’ প্রতিপ্রাদ্যে নওগাঁয় জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সুজন-সুশাসন নওগাঁ জেলা শাখার উদ্যোগে জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী বকু। সংগঠনটির নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেনর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সরদার সালাহউদ্দিন মিন্টু, কাউন্সিলর তানজিন সম্রাট, জেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ব্রুহানি সুলতান গামা, শিক্ষক প্রতাপ প্রমুখ। আঞ্চলিক সমন্বয়ক আছির উদ্দিনের সঞ্চাচলনায় নওগাঁ জেলা সুজনের সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদুন্নবী বেলাল, উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও পূর্ব মান্দা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান প্রমূখ সহ সুজনের অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ পিওর আর্থের সহায়তায় মহাদেবপুরে ৬জন পুরুষ এবং ২জন নারীকে ৪০দিন ব্যাপি চারকোল উৎপাদন ও বাজারজাতকরণ কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। প্রশিক্ষিত অংশগ্রহণকারীদের প্রত্যেককে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে যৌথভাবে কারখানা স্থাপন ও ব্যবসা পরিচালনার জন্য দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ উদ্যোক্তাদের সাথে কাজ করছে। এবং প্রশিক্ষিত ৮জন উদ্যোক্তাকে চারকোল কারখানা প্রতিষ্ঠা ও অংশীদারি ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে ৬ লক্ষ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies