1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১২-১৭ বয়সি শিক্ষার্থীদের টিকা কাল থেকে

  • সম্পাদনার সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ১৭৩ বার প্রদশিত হয়েছে

আগামীকাল সোমবার থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম দিন সকালে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, প্রথম দিন উদ্বোধনের পর দিন থেকে রাজধানীর অন্য কেন্দ্রগুলোতেও শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে। প্রতিদিন একটি কক্ষে ২০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। মতিঝিল ও রমনা এলাকার শিক্ষার্থীরা এই টিকা কেন্দ্রে টিকা নেবে। এদিকে আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শিশুদের টিকা দেওয়ার জন্য প্রথমে ১২টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। তবে পর্যাপ্ত সুবিধা না থাকায় চারটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল থেকে ৮টি কেন্দ্রে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে। এই কেন্দ্রগুলো হলো— হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর কমার্স স্কুল অ্যান্ড কলেজ, কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল এবং মিরপুরের স্কলাস্টিকা স্কুল।
এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছিলেন, শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ দিকে। শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে শিক্ষার্থীদের তালিকা পাওয়ার পর আইসিটি মন্ত্রণালয়কে নিবন্ধনের জন্য দেওয়া হয়েছে। ১২ থেকে ১৮ বছর বয়সি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies