1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

আওয়ামী লীগ সার্বভৌমত্ব বন্ধক রেখে ক্ষমতায় টিকে আছে : ডা: ইরান

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ১৭৮ বার প্রদশিত হয়েছে

ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের নেতা সুব্রামানিয়ান স্বামী আর বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্য একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন, আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ব ভারতের কাছে দাসখত দিয়ে তথা বন্ধক রেখে ক্ষমতায় টিকে আছে। সম্প্রতি সুব্রামানিয়ান স্বামীর বাংলাদেশ দখলের হুমকি আর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অজুহাতে শেখ হাসিনার ভারতের সহযোগিতা কামনা করে দেয়া বক্তব্য সার্বভৌমত্ব বিরোধী ও উদ্বেগজনক। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দলের (মা:-লে:) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তিনি একথা বলেন।
ডা: ইরান বলেন, আওয়ামী লীগের নেতাদের মুখে সংখ্যালঘু নির্যাতনের জন্য মায়াকান্না মাছের মায়ের পুত্রশোকের মতো। তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্বিচারে নির্যাতন নিপীড়ন করছে। আওয়ামী লীগ সংখ্যালঘুদের ক্ষমতায় থাকার ঢাল হিসাবে ব্যবহার করছে। হিন্দুরা দেশে থাকলে তারা ভোট পায় আর ভারত গেলে জমি পায়। তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, বাড়িঘর, মন্দির-প্রতিমা ভাঙচুর, লুটপাট-অগ্নিসংযোগ ও শ্মশানঘাট দখলের সাথে আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগের ভোটারবিহীন সরকার বিএনপি-জামাত জোটকে মামলার জালে ফাঁসাতে সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক বলি দিচ্ছে।
কমরেড সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বক্তব্য রাখেন এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, মুক্তিযোদ্ধা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী মিলন, ছাত্রমিশনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, লেবার পার্টির মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies