1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বদলগাছীতে হাট-বাজারে অতিরিক্ত খাজনা আদায় এবং ওজনে বেশি নেওয়া বন্ধের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচি পালন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২৩ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার হাট- বাজার গুলোতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চার থেকে পাঁচ গুন বেশি খাজনা আদায় এবং প্রতিমণ ৪০ কেজির পরিবর্তে ৪২ থেকে ৪৫ কেজি নেওয়া বন্ধের দাবীতে এক গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে কোলা ইউনিয়ন কৃষকদলের নেতৃবৃন্দ। তাঁদের আহবানে সাড়া দিয়ে দলে দলে কৃষক গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কোলা এবং ভান্ডারপুর হাটে গিয়ে দেখা যায়, কৃষকের উৎপাদিত পণ্য পাইকারদের নিকট বিক্রি করলে মণ প্রতি ২০ থেকে ৩০ টাকা খাজনা দিতে হয়। এমনকি কিছু কিছু পণ্য প্রতি কেজিতে ১ টাকা করে খাজনা দিতে হচ্ছে কৃষককে। অথচ প্রতি মণ সরকারি খাজনা মূল্য পণ্য ভেদে ৭ থেকে ১০ টাকা। শুধু তাই নয়। প্রতি মণ ৪০ কেজিতে হলেও কৃষকের নিকট থেকে ৪২ থেকে ৪৫ কেজিতে মণ হিসেবে পণ্য ক্রয় করেন পাইকারি ক্রেতারা। পাইকারদের সাথে কথা বললে তাঁরা বলেন, ইজারাদারের বেঁধে দেওয়া রেটেই আমরা খাজনা কেটে নিচ্ছি কৃষকদের নিকট থেকে। আর ওজনে বেশি নেওয়ার কথা বললে তাঁরা বলেন, কাঁচা মালে একটু বেশি না নিলে ঘাটতি হয়। হাট ইজারাদার এর সাথে কথা বলতে চাইলে তিনি প্রতিনিধির সাথে কথা বলবেন না বলে চলে যান। এই ভাবে প্রতিনিয়ত কৃষক সমাজ প্রতারিত হচ্ছেন। হিসেব করে দেখা যায়, প্রতি মণে কৃষকের নিকট থেকে ৪০ থেকে ৬০ টাকা হারে খাজনা আদায় হচ্ছে। যা বেআইনি এবং অমানবিক। এ বিষয়ে হাট ইজারা ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর সাথে কথা বললে তিনি বলেন, কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies