1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বিএনপি সাম্প্রদায়িক হামলা শুরু করেছে : ওবায়দুল কাদের

  • সম্পাদনার সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ১৮৪ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে, নির্বাচনে ব্যর্থ বিএনপি সাম্প্রদায়িক হামলা শুরু করেছে। তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে আন্দোলনে ব্যর্থ হয়ে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তারা (বিএনপি) আবারো আগুন-সন্ত্রাসের পরিকল্পনা করছে। এই চক্রের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি।’ ওবায়দুল কাদের বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ‘করোনাকালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১৩ বছর আওয়ামী লীগ ক্ষমতায়। গত ১২ বছর দুর্গাপূজায় কোনো সাম্প্রদায়িক হামলা হলো না। অথচ এই ১৩ বছরে এসে হামলা হলো। আগামী নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক হামলা করা হয়েছে। আন্দোলনে, নির্বাচনে ব্যর্থ হয়ে তারা সাম্প্রদায়িক হামলা শুরু করেছে।’ পূজামণ্ডপে, হিন্দুদের বাড়িঘরে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কঠোর জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এই সাম্প্রদায়িক অপশক্তির নির্ভরযোগ্য পৃষ্ঠপোষক। তারা আবারো পেট্রোল বোমা সন্ত্রাসের ষড়যন্ত্র করছে। বিএনপি এদের ছাতা দিয়ে যাচ্ছে। যারা পূজামণ্ডপে হামলা করেছে, হিন্দুদের বাড়ি-ঘরে হামলা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদের ব্যাপারে কঠোর অবস্থানে। এদের বিচার হবেই, দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে, কোনো ছাড় দেয়া হবে না। ব্যবসায়ীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ব্যবসায়ীদের রাজনীতি করা আমি দোষের মনে করি না। কিন্তু রাজনীতি দিয়ে ব্যবসা কেন? রাজনীতিকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করাকে আমি ঘৃণা করি। রাজনীতিকে ব্যবসায় ব্যবহার করলে রাজনীতি থাকে না, ব্যবসাও থাকে না। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের বিরুদ্ধে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ব্যবসা-বাণিজ্য করতে হলে এই ষড়যন্ত্র এই সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হবে। তা না হলে ব্যবসা করতে পারবেন না। এর জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। সাম্প্রদায়িক শক্তি দেশের শত্রু, জাতির শত্রু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন ও মেগা প্রকল্পগুলোর অগ্রগতি এবং করোনায় সময় নেয়া পদক্ষেপের কথা তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় শেখ হাসিনার পদক্ষেপ আজ যারা বিশ্বে প্রসংশিত। জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রেখে জীবনের চাকাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচল রেখেছেন। তিনি আজ শুধু বাংলাদেশের প্রশংসিত প্রধানমন্ত্রী নন, বিশে^র কাছে নন্দিত বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, আগামী বছর জুন মাসের মধ্যে পদ্মসেতু দিয়ে যানবাহন চলাচল উদ্বোধন করেবেন প্রধানমন্ত্রী। আগামী বছর মোট চারটি মেগা প্রকল্প আমরা উপহার দেবো। বাংলাদেশের মানুষ যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে সে জন্য শেখ হাসিনা জেগে থাকেন। নিউইর্য়ক টাইমস পত্রিকা জো বাইডেনকে বলেছে, বাংলাদেশের উন্নয়নের দিকে তাকাও। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি, এফবিসিসিআইয়ের সভাপতি মো: জসীম উদ্দিন, ডি-৮ সিসিআইয়ের সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য সচিব সিদ্দিকুর রহমান। সূত্র : বাসস

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies