1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

আ. লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির ওপর দায় চাপায়: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ১৭৯ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কোনো ধর্মের মানুষ আওয়ামী লীগকে বিশ্বাস করে না। আওয়ামী লীগ নিজে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির ওপর দায় চাপায়। তার কারণ একটাই, বিএনপিকে দমাতে হবে। না হলে অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে না।’ মির্জা ফখরুল বলেন, ‘কুমিল্লায় পাগল ইকবালকে সাজানো হয়েছে। সে নাকি কোরআন রেখেছে। এটা বিশ্বাসযোগ্য নয়। সরকারের মূল সমস্যা দৃষ্টি সরানো। এগুলোই তারা করছে। চৌমুহনীর ঘটনায় প্রায় আট হাজার মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এ মামলা কি কখনও শেষ হবে? সেখানে একজনকে স্বীকারোক্তি দেওয়া হলো বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু জড়িত। উপজেলা বিএনপির সভাপতি জড়িত। এটা হাস্যকর, কেউ বিশ্বাস করবে না। সরকারের প্রত্যক্ষ মদদে সারাদেশে সহিংসতা চলছে।’ বুধবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে শেষ করার অপকৌশল হিসেবে নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দেওয়া হচ্ছে। যেকোনো ঘটনায়ই বিএনপির বিরুদ্ধে মামলা হয়। প্রকৃত দোষীদের আড়াল করতে এবং জড়িতরা যাতে শাস্তি না পায় তার জন্য বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। বিএনপিকে জড়িয়ে বক্তব্য দেওয়া হচ্ছে। এক মামলায় হাজার জনকে আসামি করা হয়।’ তিনি বলেন, ‘মন্দির ভাঙাসহ প্রতিটি ঘটনায় সরকারি দল জড়িত। রংপুরসহ বিভিন্ন জায়গায় সহিংসতায় ছাত্রলীগসহ ক্ষমতাসীনরা জড়িত। যা স্বীকারোক্তিও দিয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘সরকারের নানান ব্যর্থতা, অপকর্ম ঢাকতেই বিভিন্ন মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা চালানো হচ্ছে। বেআইনি ক্ষমতা পাকাপোক্ত করার জন্য নিজেরা সহিংসতা করে বিরোধী দলের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে হয়রানি করছে। কারাগারে অন্তরীণ থাকা নেতাদের বিরুদ্ধেও মামলা হচ্ছে।’  এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies