1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মহাদেবপুরে নিষিদ্ধ কারেন্ট জাল ধরতে অভিযান, পোড়ানো হলো ৩০টি জাল

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারীদের ধরতে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অফিস।গতকাল বৃহস্পতিবার দুপুরে আত্রাই নদীর দোহালী এলাকায় এ অভিযান চালানো হয়। মহাদেবপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়। অভিযানের খবর পেয়ে জাল ফেলে মাছ শিকারীরা পালিয়ে যায়।এ সময় নদী থেকে ৩০টি কারেন্ট জাল জব্দ করে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উল্লেখ্য যে , গত ১১ আগস্ট দৈনিক উত্তরকোণ পত্রিকায় মহাদেবপুরে কারেন্ট জাল দিয়ে আত্রাই নদীতে অবাধে চলছে মাছ শিকার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় । এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন , কারেন্ট জাল দিয়ে মাছ শিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies