1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ধামইরহাটে র‌্যাবের হাতে মাদকসহ একজন আটক

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ১৯৫ বার প্রদশিত হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মাদকদ্রব্য সহ জাহাঙ্গীর আলম মিলন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার কালুপাড়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। সে একই এলাকার কাজিম উদ্দিনের ছেলে। জানা গেছে, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকিরের নেতৃত্বে উপজেলার কালুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে ঘটনাস্থল থেকে আসামিকে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৩০ বোতল লুজ ফেন্সিডিল এবং ২ বোতল বিদেশী মদসহ তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত একটি ১৫০সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। পরে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রেক্ষিতে আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies