1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মহাদেবপুরে আখতার সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে এবারও শতভাগ পাশ

  • সম্পাদনার সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৭২ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে আখতার সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় । এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে এ বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে । এবার এ বিদ্যালয় থেকে ২৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে সবাই পাশ করেছে ।এর মধ্যে ২জন পরীক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে । এর আগেও কয়েক বছর ধারাবাহিকভাবে এ বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করে। আখতার সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষায়ও শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। এর মধ্যে ২০২৩ সালে ৩৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করে । এদের মধ্যে ২জন জিপিএ-৫ পায়।২০২৪ সালে ৪৩ জন অংশগ্রহন করে ৪৩ জনই পাশ করে। ।এদের মধ্যে ৬জন জিপিএ -৫ পেয়েছিল । জানা গেছে, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী নান্নু ১৯৯২ সালে নারী শিক্ষা প্রসারের লক্ষ্য নিয়ে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি এলাকার নারী শিক্ষায় গুরুত্বপূর্ন অবদান রাখছে। এখানে কর্মরত শিক্ষকরা বলেন , এ বিদ্যালয়ে শ্রেণী কক্ষের সংকট রয়েছে এবং শিক্ষকের কয়েকটি পদ শুন্য আছে , এ সমস্যাগুলো সমাধান করা হলে আরো ভালো ফলাফল করা সম্ভব হবে। প্রধান শিক্ষক মো: লোকমান হাকীম বলেন, নিয়মিত ক্লাশ, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্ঠা ও দুবর্ল শিক্ষার্থীর জন্য অতিরিক্ত কোচিং ক্লাশ নেয়ায় ভালো করা সম্ভব হয়েছে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies