1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নওগাঁ পুলিশ লাইন্স গেটে চাকুরী দেয়ার নামে টাকা লেনদেন, আটক ১

  • সম্পাদনার সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৩৪ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পুলিশ লাইন্স গেটের সামনে থেকে কনস্টেবল পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে টাকা লেনদেনের সময় প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। তবে অপর সহযোগী এবং ভিকটিম পালিয়ে যায়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৫ অক্টোবর) বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রথম ধাপের প্রথম দিনের বাছাই পরীক্ষা চলাকালীন পুলিশ লাইন্স, নওগাঁর ১নং গেটের সামনে বিকেল ৩টার দিকে প্রতারক চক্রের সদস্য পত্নীতলা উপজেলার গগনপুর পূর্ব পাড়া গ্রামের মৃত. বারিক মন্ডলের ছেলে মো.হাসান (৪৮) বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে টাকা লেনদেন কালে ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার হয়। তার অপর সহযোগী এবং ভিকটিম(টাকা প্রদানকারী) সু-কৌশলে লোকজনের ভিড়ের মধ্যে পালিয়ে যায়। এ বিষয়ে ইন্সপেক্টর ইনচার্জ (ডিবি) কে এম শামসুদ্দিন বলেন, পুলিশ লাইন্স গেটের সামনে অবৈধভাবে টাকা লেনদেনের সময় টাকাসহ হাসানকে আটক করা হয়। কনস্টেবল পদে চাকুরী দেয়ার নামে হাসান একজন কাছে থেকে ৫০হাজার টাকা লেনদেন করছিলেন। এসময় ডিবির একটি টিমের সন্দেহ হলে তাকে আটক করে। তবে তার সাথে থাকা দু‘জন কৌসলে পালিয়ে যায়। হাসান স্বীকার করেছেন চাকুরী দেয়ার প্রলোভনে দেখিয়ে টাকা নিচ্ছিলেন। আটক হাসানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য আমরা পেয়েছি। সেগুলো তদন্ত করা হচ্ছে। এর সাথে আরও কারা জড়িত আছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। আটক হাসানের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ও’সি ) নজরুল ইসলাম জুয়েল বলেন, ডিবি পুলিশের হাতে আটক হাসানের বিরুদ্ধে থানায় ঘুষ বানিজ্য ও প্রতারনার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলতে। মামলা দায়ের এর পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies