1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পোরশায় জমে উঠেছে আমের হাট

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৭৪ বার প্রদশিত হয়েছে

আজাদুল ইসলাম , মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর পোরশা উপজেলার লোচনাহারে জমে উঠেছে আমের হাট। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত আম কেনা বেচায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। মহাদেবপুর সারাইগাছী আঞ্চলিক সড়কের লোচনাহারে অবস্থিত এ হাটটি উত্তর জনপদের দ্বিতীয় বৃহত্তম আমের হাট । এ হাটে প্রতিদিন ২৫ লাখ থেকে ৩০ লাখ টাকার আম কেনাবেচা হয় বলে জানান ব্যবসায়ীরা। ঢাকা চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন মোকাম থেকে এ হাটে আম কিনতে আসেন পাইকাররা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার আমের দাম কম হওয়ায় হতাশ আম চাষীরা । এ হাটে খোঁজ নিয়ে জানা গেছে ,মানভেদে প্রতিমণ হিমসাগর ১২০০ থেকে ১৬০০টাকা, ল্যাংড়া ১০০০ থেকে ১২০০টাকা, নাকফজলি ১২০০ থেকে ১৮০০টাকা, হাড়িভাঙ্গা ১৫০০ থেকে ২২০০টাকা , আম্রপালি ২০০০ থেকে ৩৫০০টাকা দরে বিক্রি হচ্ছে। সরিয়ালা গ্রামের আম চাষী প্রদীপ চন্দ্র বলেন এ দামে আম বিক্রি করে লাভ তো দুরের কথা উতপাদন খরচই উঠবেনা । চট্রগ্রাম থেকে আম কিনতে আসা ব্যবসায়ী মোকলেসুর রহমান বলেন এ বছর মোকামেও অন্যান্য বছরের মত আমের চাহিদা নেই এ কারনে দাম কম। পোরশা উপজেলা কৃষি অফিসার মো: মামুনুর রশিদ জানান , এ উপজেলায় ১০ হাজার ৬শ ৫০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে ্। এ পরিমান জমি থেকে ১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন আম পাওয়া যাবে বলে আশা করছে কৃষি বিভাগ । এ আমের কিছু অংশ বিক্রি হয় সাপাহার হাটে আর বড় অংশ বিক্রি হয় এই লোচনাহার হাটে।প্রশাসনের বেধে দেয়া সময় অনুযায়ী ২২মে গুটি জাতের আম দিয়ে এ হাট শুরু হয়েছে এবং আশি^ন মাসে আশি^না আম দিয়ে শেষ হবে । এ হাটে ৯শ কোটি টাকার আম বানিজ্য হবে বলে জানান ব্যসায়ীরা। পোরশা উপজেলা নিবার্হী অফিসার আরিফ আদনান বলেন, এখানকার আম সুস্বাদু হওয়ায এ হাটে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আসছেন , তাদের নিরাপত্তা সহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies