1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ফেরিঘাটে ফেলে যাওয়া অসুস্থ বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২২৯ বার প্রদশিত হয়েছে

চিকিৎসার কথা বলে নাটোরের লালপুর থেকে পাবনার কাজিরহাট ফেরিঘাটের পাশে ফেলে যাওয়া মরণ যন্ত্রণায় কাতর বৃদ্ধ শামসুর রহমানকে (৮৮) বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্ধার করে বাবার মমতায় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করলেন। ওই বৃদ্ধের বাড়ি নাটোরের লালপুরের দয়রামপুরে। তার পরিবারের লোকজন তাকে কয়েকদিন আগে এখানে ফেলে যায়। এদিকে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সবুর আলীর মানবিক এ উদ্যোগ সুধিমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। রোববার তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃদ্ধ শামসুর রহমান কাজিরহাট ফেরিঘাটের পাশের রাস্তায় বেশ কিছু দিন ধরে অসুস্থ অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। পায়ের পচনে পোকা ধরা অবস্থায় তিনি কিছুই খেতে পারছিলেন না। কেউ কাছে গেলে তাকে হাসপাতালে ভর্তির জন্য শুধু আকুতি জানাচ্ছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়লে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলীর নজরে আসে। তিনি শুক্রবার রাতে ওই অসুস্থ বৃদ্ধকে দ্রুত উদ্ধার করে বেড়া উপজেলা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। শনিবার তিনি নতুন জামাকাপড় নিয়ে বৃদ্ধ শামসুল ইসলামকে দেখতে যান। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাতেমা তুয জান্নাত জানান, রোববার সকালে বৃদ্ধরোগী শামসুল ইসলামের ডায়াবেটিসসহ পায়ের পচনে পোকা ধরায় তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসা নিলে কয়েকদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন। তা না হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হবে। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী জানান, অসহায় বৃদ্ধ শামসুল ইসলামের চিকিৎসার ব্যয়ভার উপজেলা পরিষদ বহন করবে। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসার সব দায়িত্ব তিনি বহণ করবেন। প্রয়োজনে ঢাকায় নিয়ে তার চিকিৎসা করার কথা জানান। তিনি সুস্থ হওয়ার পর পরিবারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন। এদিকে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অসহায় বৃদ্ধকে রাস্তা থেকে উদ্ধার করে বাবার মমতায় চিকিৎসা করানোর এ মহতি উদ্যোগ সুধিমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies