1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বোরোর ভরা মৌসুমে বৃহৎ মোকাম মহাদেবপুরে বেড়েছে চালের দাম

  • সম্পাদনার সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৯০ বার প্রদশিত হয়েছে

আজাদুল ইসলাম মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ বোরোর ভরা মৌসুমে দেশের অন্যতম বৃহৎ মোকাম নওগাঁর মহাদেবপুরে বেড়েছে চালের দাম। বৃহৎ এ মোকামে চালের দাম বৃদ্ধির ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চালের বাজার অস্থির হয়ে উঠেছে। খাদ্য বিভাগের হিসাব মতে, ঢাকায় চালের চাহিদার প্রায় ৩০ ভাগ সরবরাহ করা হয় নওগাঁ জেলা থেকে। নওগাঁ জেলার সবচেয়ে বেশি চাল উৎপাদন হয় মহাদেবপুর উপজেলায়। এ উপজেলায় বৃহৎ অটোরাইচমিলসহ প্রায় ৩৭০ টি রাইচমিল রয়েছে। রাইচমিল গুলোর মধ্যে কয়েকটি রাইচমিল দিনে ৪ থেকে ৫ হাজার মের্ট্রিকটন চাল উৎপাদন করে। অন্যান্য বছর বোরোর ভরা মৌসুমে দাম কমলেও এবার দেখা যাচ্ছে উল্টো চিত্র। বাজারে নতুন ধান আমদানির পর চালের দাম কমার পরিবর্তে আরো বেড়েছে। দ্রব্য মূল্যের উর্দ্ধগতির বাজারে চালের এ অযৌক্তিক দাম বৃদ্ধির কারনে বাজারে চাল কিনতে গিয়ে নাভিস্বাস উঠছে স্বল্প আয়ের ক্রেতাদের। স্থানীয় মিল মালিকরা চালের দাম বৃদ্ধির কারন হিসেবে ধানের দাম বৃদ্ধির কথা বলছেন। তবে বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে গত ১ সপ্তাহে ধানের দাম মানভেদে মণ প্রতি ৫০ টাকা থেকে ১ শ টাকা কমেছে। ধানের দাম কমলেও এ মোকামে চালের দাম কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা বেড়েছে। স্থানীয় মোকামে খোঁজ নিয়ে জানা গেছে, ১ সপ্তাহ আগের ৫০টাকা কেজির স্বর্ণা- ৫ চালের দাম কেজিতে ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৩ টাকায়। একই ভাবে ৬০ টাকা কেজির জিরাশাইল ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। ৬৫ টাকা কেজির কাটারীভোগ কেজিতে ৫টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। ভরা মৌসুমে এ মোকামে চালের এ দাম বৃদ্ধির জন্য বৃহৎ ২ টি কোম্পানিকে দায়ী করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলেন, এ উপজেলায় এসিআই ও আকিজ গ্রুপ চালের ব্যবসা নিয়ন্ত্রন করছে। তারা অধিক মুনাফার লোভে ভরা মৌসুমে অতিরিক্ত চাল মজুদ করায় এ মোকামে চালের দাম বেড়েছে। ওইসব মিলে মজুদ বিরোধী অভিযান চালানোর দাবি জানিয়েছেন সচেতন মহল। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অতিরিক্ত মজুদদারী ঠেকাতে স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা সহ নানা উদ্যোগ গ্রহন করেছে। শিঘ্রই চালের বাজার নিয়ন্ত্রনে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies