1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু: শনাক্ত ২৭৫ জন

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১৭৩ বার প্রদশিত হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮২৩ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৫ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩৮৬ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৩২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৯৯টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৪৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২ লাখ ২২ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ।  শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ৬ জন। তাদের নিয়ে দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮১৭ জন এবং নারী ১০ হাজার ৬ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, সিলেট বিভাগে ১ জন রয়েছে। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৮ জন এবং বেবসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies