1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

সরকারের উন্নয়ন এবং অগ্রগতি ও দেশ এগিয়ে যাওয়ার কোনো চিত্র বিএনপি দেখতে পায় না-ওবায়দুল কাদের

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১৮৪ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলের দিবাস্বপ্ন ভেস্তে যাচ্ছে বলে বিএনপির দৃষ্টিসীমা এখন কুয়াশাচ্ছন্ন।  আজ রোববার দুপুরে নিজের বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
সরকারের উন্নয়ন এবং অগ্রগতি ও দেশ এগিয়ে যাওয়ার কোনো চিত্র বিএনপি দেখতে পায় না- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের মেরুদণ্ড শক্ত, কারণ সরকারের সাথে জনগণ রয়েছে, কোনো দৃশ্যমান বা অদৃশ্য শক্তির কাছে বঙ্গবন্ধুকন্যা মাথা নত করেন না। বরং বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সুতার টানে। ‘এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে’- বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যতমুখী রাজনীতি বিএনপির সুবিধাবাদী রাজনীতির ওপর অমানিশার ছায়া ফেলেছে। বর্তমান সরকার কোনো দলের ওপর খবরদারি করে না, বরং সরকার পরিচালনাকে পবিত্র দায়িত্ব মনে করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশে আতঙ্ক ও নির্মম রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে- বিএনপি নেতাদের এমন অভিযোগ ভিত্তিহীন। বিএনপি নেতাদের এমন অভিযোগ চিরাচরিত ও কাল্পনিক, সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার আগে তাদের নিজেদের শাসনকালের কথা মনে করা উচিত। তিনি বলেন, বিএনপি মহাসচিব গোস্বা করে ফেলেছেন, তিনি ক্ষোভের বশবর্তী হয়ে সরকারের বিরুদ্ধে কিছু শব্দমালার বিস্ফোরণ ঘটিয়েছেন। মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের এ সময় বলেন, ‘ধীরে ফখরুল সাহেব ধীরে। রেগে গেলেন তো হেরে গেলেন!’ জনগণ নয়, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কারণে বর্ণচোরা, সুবিধাবাদী রাজনীতিবীদ এবং জনগণের সম্পদ লুণ্ঠনকারীরা আতঙ্কে আছে- এমন মন্তব্য করে তিনি বলেন, ধর্মকে পুঁজি করে বিভেদ সৃষ্টিকারী সাম্প্রদায়িক অপশক্তি আতঙ্কে রয়েছে। আতঙ্কে আছে আগুন সন্ত্রাসীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies