আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্র পাঁচ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। মঙ্গলবার (২৭ মে) নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরে বুধবার তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত ঈদের ছুটি থাকবে। একইসাথে বন্ধ উপলক্ষে ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত সংবাদপত্র প্রকাশ করা হবে না।