1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

কুড়িগ্রামে ১৬ ইঞ্চির গাছে ৭ মোচা, দেখতে হাজারো মানুষের ভিড়

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৮০ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি মাত্র ১৬ ইঞ্চি দৈর্ঘ্যের কলাগাছে একযোগে ৭টি মোচা ধরেছে, যা এলাকাবাসীর মধ্যে বিস্ময়ের জন্ম দিয়েছে। অস্বাভাবিক এই দৃশ্য দেখতে নাককাটিহাট বাজার সংলগ্ন চাকিরপশার উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে শত শত মানুষ ভিড় জমাচ্ছেন। ঘটনার সূত্রপাত একটি শিশুর চিৎকার থেকে, যে প্রথম গাছটি দেখে পরিবারকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা এসে মোচার সংখ্যা গুনে নিশ্চিত হন—সাতটি মোচা একসঙ্গে একটি ছোট গাছে। গাছটির মালিক নুরজ্জামালের বাড়ির পাশে অবস্থিত এ কলাগাছ এখন যেন কৌতূহলের কেন্দ্রবিন্দু। অনেকেই এই ঘটনাকে অলৌকিক বা গজব হিসেবে ব্যাখ্যা করছেন। সোনাবর এলাকা থেকে আগত শিল্পী ত্রৈলক্যনাথ রায় বলেন, “জীবনে এমন দৃশ্য কখনো দেখিনি।” স্থানীয় সেকেন্দার আলীও এই ঘটনার মাঝে অদ্ভুত ইশারা খুঁজে পাচ্ছেন। তবে বিষয়টিকে প্রাকৃতিকভাবে ব্যাখ্যা করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী। তিনি বলেন, “সম্ভবত অতিরিক্ত পরাগায়নের কারণে এমনটি হয়েছে। এটি একটি দুর্লভ ঘটনা হলেও অসম্ভব নয়।”
অস্বাভাবিক এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies