1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

আপনাদের সোনার ছেলেরা সংঘাতে জড়িত: রিজভী

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ১৬৭ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনাদের সোনার ছেলেরাই সাম্প্রদায়িক সংঘাতের সঙ্গে জড়িত।  আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানার পদ বঞ্চিত নেতাকর্মীদের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুস্থদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, হামলার ঘটনা এখন আস্তে আস্তে গর্তের মধ্য থেকে বিষাক্ত সাপের মতো বেরিয়ে আসছে। হাজীগঞ্জে যাদেরকে সংঘাত করতে দেখা গেছে তারা সকলেই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্র লীগের নেতাকর্মী। এখন এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য দৃষ্টি অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে সরকার। তিনি বলেন, এখন বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছেন, কিন্তু বিএনপি নেতাকর্মীরা কি ওই স্পটে ছিলেন? বিএনপি নেতাকর্মীদের কি কেউ দেখেছে? তাহলে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন কেন? যুবদল ছাত্রদল নেতাদের গ্রেপ্তার করছেন কেন? আপনাদের সোনার ছেলেরা, তারা এই সংঘাতের সঙ্গে জড়িত এটা গণমাধ্যমে প্রকাশ হচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, আমরা একটা ক্রান্তিকাল সময় অতিক্রম করছি আমার আপনার কোনো নিরাপত্তা নেই। কখন কিভাবে কে নিরাপত্তা হীনতায় ভুগবে এটা বলা কঠিন। রিজভী বলেন, যুগ যুগ ধরে সমাজের শান্তি বিরাজমান। বিশেষ করে সাম্প্রদায়িক জনগোষ্ঠীর মধ্যে। এই শান্তি কারা নষ্ট করছেন?কারা বিঘ্ন ঘটাচ্ছেন? এটা তো হওয়ার কথা ছিলো না। জিয়াউর রহমানের আমলে তো সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনিনি। বেগম খালেদা জিয়ার আমলে তো সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনিনি?  তিনি বলেন, এই সরকারের আমলে সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনতে হয়। তাহলে নিশ্চয়ই এখানে কোন উদ্দেশ্য রয়েছে। তারা এই সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে তারা বলছেন আমরা দমন করছি। তাহলে তারা কি কাউকে খুশি করার জন্য এ কাজটি করছেন?
বিএনপির এই মুখপাত্র বলেন, আজকে জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সুস্পষ্ট বাংলাদেশের যত সাম্প্রদায়িক হানাহানি হয়েছে তার সাথে আওয়ামী লীগ সরকার জড়িত। এটা অত্যন্ত পরিকল্পিত, এটা কৃত্রিম। তারা তাদের ষড়যন্ত্রের নীলনকশার মাধ্যমে এ কাজটি করছেন। কারণ তাদের ব্যর্থতা এতই বেশি সেই ব্যর্থতা তাদের আড়াল করতে হয়। সেই ব্যর্থতা আড়াল করার জন্যই তারা এই কাজগুলো করছেন। অসময়ে বন্যা হচ্ছে জানিয়ে রিজভী বলেন, এই সময়ে বাংলাদেশের উত্তরাঞ্চল প্লাবিত হয়ে গেছে। আজকে তিস্তা নদীর পানি তার ভারতের উজানে গজলডোবা। সেইখানে বাঁধের সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছে।যার কারনে বাংলাদেশের উত্তরাঞ্চল প্লাবিত হয়ে গেছে। ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেয়া হয়েছে। কই আপনি তো (শেখ হাসিনা) এই ব্যাপারে কোন প্রতিবাদ করেননি।বাংলাদেশের উত্তরাঞ্চল আজ প্লাবিত। বাংলাদেশের নীলফামারি তলিয়ে যাচ্ছে। কুড়িগ্রাম, রংপুরসহ নিম্ন অঞ্চল এখন প্লাবিত। এটা আপনার নতজানু নীতির কারনেই হচ্ছে। আজকে বাংলাদেশের সরকার সাহস করে কিছু বলতে পারছে না বলেই বাংলাদেশের উপর যার যা ইচ্ছে তাই করছেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম,যুবদল নেতা খন্দকার এনামুল হক এনাম,স্বেচ্ছাসেবক দলের নেতা নাসির উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies