1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

সাম্প্রদায়িক ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে: জিএম কাদের

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ১৮৯ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, উসকানিমূলক হামলা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর রক্ষা করতে ব্যর্থ হয়েছে আইনশৃংখলা বাহিনী। তাদের ব্যর্থতা হচ্ছে সরকারেরই ব্যর্থতা। এই ব্যর্থতার দায় সরকারকে নিতেই হবে। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, এদেশের মানুষের মাঝে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। একই চত্তরে মসজিদ ও মন্দির রয়েছে। কখনো নিজ নিজ ধর্ম পালনে সমস্যা হয়নি এদেশে। কিন্তু গেলো শারদীয় দুর্গা উৎসবে কেনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলো তা খতিয়ে দেখতে হবে। তিনি বলেন, হাজার বছরের সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্র চলছে। কোন হিন্দু নিজ উৎসব বিনষ্ট করতে কোরআন অবমাননা করতে পারে না।  আবার নূন্যতম ঈমান আছে এমন কোন মুসলমান কোরআন অবমাননা করতে পারেনা। যে বা যারা করেছে, তা গভীর ষড়যন্ত্রের অংশ।ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের সম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এখন আন্তর্জাতিক সংস্থাগুলো নিন্দা জানাচ্ছে। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে সম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি’র সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী মো: সাইফুদ্দিন আহমেদ মিলন, এড. মোঃ রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা জরিুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, যুগ্ম-সম্পাদক মন্ডলীর সদস্য আকতার হোসেন দেওয়ান, এমএ সোবহান, মো: মাশুকুর রহমান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies