1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

প্রতিহিংসা নয়, ইউপি নির্বাচন হবে প্রতিযোগিতামূলক: সিইসি

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২২১ বার প্রদশিত হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতামূলক এখানে প্রতিহিংসার কোনও সুযোগ নেই। নির্বাচনে সকল প্রার্থী সমান সুযোগ ভোগ করবেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।  সিইসি গত ১৫ অক্টোবর নির্বাচন নিয়ে মাগুরা সদরের জগদল ইউনিয়নে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংষর্ষে চারজন নিহত হওয়ার বিষয়টি অত্যন্ত দুখজনক বলে আখ্যায়িত করেন।  এ ধরনের ঘটনার পুর্নাবৃত্তি যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখাসহ শান্তিপুর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান সিইসি। একই সঙ্গে প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান ওই ঘটনায় যেন কোনও নিরাপরাধ ব্যাক্তিকে আসামি করা না হয়।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, জেলা নির্বাচন কর্মকর্তা ওলিউল ইসলামসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, র্যাব, পুলিশ, আনসার, সাংবাদিকসহ নির্বাচনে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies