1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ প্রধানমন্ত্রী

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ১৯৫ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্কঃ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় যারা জড়িত ‘তাদের অবশ্যই ধরতে হবে’ উল্লেখ করে তাদের বিরুদ্ধে ‘যত দ্রুত সম্ভব’ অ্যাকশন নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, যত দ্রুত সম্ভব অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে বলেছেন তিনি। ‘ধর্ম নিয়ে কেউ যাতে বাড়াবাড়ি না করেন’- সেজন্য প্রধানমন্ত্রী দেশবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে কিছু লিখলেই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানানো থেকেও বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, কুমিল্লার ঘটনায় তদন্ত হচ্ছে। শিগগিরই প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। অপরাধীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। এদিকে রংপুরের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে ও কার্যকর পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies