1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

শপথ নিলেন স্থায়ী হওয়া ৯ বিচারপতি

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২২৬ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্কঃ দুই বছর আগে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ৯ জন স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে আজ থেকে তারা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন। স্থায়ী নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল, বিচারপতি এ কে এম জহিরুল হক ও বিচারপতি কাজী জিনাত হক। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন স্থায়ী বিচারপতি হিসেবে তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। এ সময় নয় বিচারপতির স্ত্রী-সন্তানরা জাজেস লাউঞ্জে উপস্থিত ছিলেন। এই ৯ বিচারপতি অতিরিক্ত বিচারপতি হিসেবে দুই বছর আগে নিয়োগ পেয়েছিলেন। সোমবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশে তাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। শপথের দিন থেকে তাদের এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। ২০১৯ সালের ২১ অক্টোবর সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এই নয় বিচারপতিকে অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এই নয়জনকে নিয়ে হাইকোর্ট বিভাগে মোট বিচারপতির সংখ্যা দাঁড়ালো ১০০ জনে। প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি রয়েছেন সাতজন। সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies