1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

সাম্প্রদায়িক হামলার ঘটনা তদন্তে বিএনপির দুই কমিটি

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ১৮১ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্কঃ সাম্প্রদায়িক হামলার ঘটনা তদন্ত করতে দুটি কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রোববার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এই কমিটি গঠিত হয়। সভায় উপদ্রুত এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে সহমর্মিতা প্রকাশের জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ঘটনাগুলোর তদন্ত করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে আরও একটি কমিটি গঠন করা হয়। কমিটি দুটি দ্রুত উপদ্রুত এলাকাগুলো সফর করে কেন্দ্রে প্রতিবেদন দাখিল করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
স্থায়ী কমিটির বৈঠকে সনাতন ধর্মের অনুসারীদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান নেতারা এবং সব ধর্মের মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করা হয়। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তারা। কোনো তদন্ত ছাড়াই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের বাড়িঘরে পুলিশি তল্লাশি ও অভিযানেরও তীব্র নিন্দা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies