1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বদলগাছীতে শেখ রাসেল দিবস- ২০২১ পালন

  • সম্পাদনার সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৭০ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস-২০২১ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালন করা হয়েছে। বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৮ অক্টোবর সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন, সহকারী কমিশনার ( ভূমি) মোস্তাফিজুর রহমান চৌধুরী, ভাইস- চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু,মহিলা ভাইস- চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনার ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস- চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা, সহকারী কমিশনার ( ভূমি) মোস্তাফিজুর রহমান চৌধুরী, ওসি তদন্ত রায়হান আলী, কৃষি কর্মকর্তা হাসান আলী, সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ড. ফাল্গুনী রানী চক্রবর্তী প্রমুখ। শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রচনা,কুইজ,বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। এই দিবস উপলক্ষে শিশুদের হাতে রোপনের জন্য তালগাছের চারা তুলে দেওয়া হয়। এছাড়াও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কিশোর কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies