1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মহাদেবপুরে ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে হাইজিন ও স্যানিটেশন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে হাইজিন ও স্যানিটেশন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মহাদেবপুর ব্র্যাক এরিয়া অফিসে ব্র্যাক ওয়াশ কর্মসূচির আয়োজনে ইনক্রিজ একসেস টু ইমপ্রুভ ওয়াটার,স্যানিটেশন এন্ড হাইজিন সার্ভিসেস ইন স্কুলস অ্যাক্রোস বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলায় হাইজিন স্যানিটেশন বিষয়ক ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: সুলতান মাহমুদ, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী এমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো: ফরিদুল ইসলাম। ব্র্র্যাক জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রির সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা ব্যবস্থাপক নাফিজ ওয়াই জুন, ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল মো: হাবিবুর রহমান হাবিব, প্রোগ্রাম অর্গানাইজার মো: মাসুদুর রহমান ও হুমায়রা জামান প্রমুখ। সভায় উপস্থিত এ প্রকল্পের আওতাভুক্ত শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সোলাইমান আলী এ প্রকল্পের ভূয়সী প্রশংসা করে বলেন, এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে হাইজিন ও স্যানিটেশন বিষয়ে সচেতনতা বেড়েছে। সভায় সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান তাঁর বক্তব্যে এ প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন এবং সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies