1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

সরকারের ব্যর্থতা ঢাকতেই কুমিল্লার ঘটনা : রিজভী

  • সম্পাদনার সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১৫৪ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক : সরকারের বিভিন্ন ব্যর্থতা ঢাকতেই কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ সোমবার দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, করোনায় ব্যর্থতা, মানুষের সুচিকিৎসা দিতে ব্যর্থতা, নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতা ও দ্রব্যমূল্যের সীমাহীন যে ঊর্ধ্বগতি তা মোকাবেলা করতে না পেরে সরকার কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে। যাতে মানুষের দৃষ্টি ওই দিকে যায়। মানুষ যেন ওইটা নিয়েই পড়ে থাকে। সরকারের এই সমস্ত ব্যর্থতাগুলো যেন মানুষ আলোচনা করতে না পারে। অর্থাৎ সরকার তার নীলনকশা অনুযায়ী কাজ করছে। তিনি বলেন, আজকে মানুষের নিরাপত্তা নেই। সংখ্যালঘুরা নিরাপদ জীবন-যাপন করতে পারছে না। উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে তারা জীবন-যাপন করছেন। আর অন্যদিকে পবিত্র কুরআন অবমাননা হচ্ছে। আপনারা কুমিল্লার পূজামণ্ডপের অবস্থা দেখেছেন। সরকার নাকি সমস্ত আইনশৃঙ্খলা রক্ষা করতে পারেন। তাহলে এ ধরনের একটি ঘটনা কিভাবে ঘটল। তিনি বলেন, সরকারের মন্ত্রীরা একের পর এক আজেবাজে কথা বলে, মিথ্যাচার করে সমাজের মধ্যে বিভেদ-বিভাজন সৃষ্টি করছে। কয়েক দিন আগে ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি আন্দোলন করতে পারে না, তাদের আন্দোলন করার ক্ষমতা নাই। আর গতকাল হাসান মাহমুদ ও ওবায়দুল কাদের সাহেব বলছেন এই সমস্ত ঘটনার জন্য বিএনপি দায়ী। রিজভী বলেন, বিএনপি জন্মলগ্ন থেকে জনগণের পক্ষে, বিএনপি মানুষের পক্ষে কাজ করেছে। তাই বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামেই জিয়াউর রহমান ফাউন্ডেশন গড়ে উঠেছে। জিয়াউর রহমানের যে আদর্শ সেই ১৯ দফাকে ধারণ করেই জিয়াউর রহমান ফাউন্ডেশন তাদের মানব সেবামূলক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এই সরকারের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পৃষ্টপোষক তারেক রহমান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মানবসেবা আদর্শ হিসেবে নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অসহায়দের কাছে ছুটে যায়। তারা বন্যার সময় ত্রাণ বিতরণ করে, শীতের সময় কম্বল বিতরণ করে। করোনার সময়ও ঢাকাসহ সারা বাংলাদেশে জিয়াউর রহমান ফান্ডেশন খাদ্য বিতরণ করেছে, অক্সিজেন দিয়েছে। এ জন্য আমি তাদের মঙ্গল ও সাফল্য কামনা করি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies