1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ভ্যাপসা গরমে হাঁসফাঁস

  • সম্পাদনার সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ১৯৪ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক: পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে লঘুচাপ। এর প্রভাবে রাজধানীসহ দেশের সর্বত্র বিরাজ টানা কয়েক দিনের গরমে অস্বস্তির মাত্রা বেড়েছে। হিম হিম হেমন্ত দুয়ারে। তবু আশ্বিনের শেষে শুক্রবারও গরমে হাঁসফাঁস নাগরিক জীবন। ঋতু পরিবর্তনের এমন সময়ে কয়েকদিন পরে বৃষ্টির আভাস রয়েছে।
আবহাওয়াবিদরা জানান, আশ্বিনের শেষ সময়ে সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এমন গরম অনুভূত হচ্ছে। এটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, আর বাতাসে আর্দ্রতা বেশি ও সাগরে লঘুচাপ থাকায় ভ্যাপসা গরম বিরাজ করছে। তাপপ্রবাহ বয়ে না গেলেও রাজধানীসহ কোথাও কোথাও গরম বেশি অনুভূত হচ্ছে। গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বগুড়ায় ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দস জানান, লঘুচাপ আজ শনিবার দুর্বল হয়ে যাবে, আকাশ পরিষ্কার থাকলে রাতের তাপমাত্রাও কমবে। তিনি বলেন, ‘আগামী ৫-৬ দিন ভ্যাপসা গরম আবহাওয়া বিরাজ করবে। কারণ, কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তেমন বেশি বৃষ্টি থাকবে না।’ অন্তত তিন দিন বিস্তীর্ণ এলাকাজুড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করলেই তাপপ্রবাহ বলা হয়ে থাকে। বিক্ষিপ্তভাবে কোনো এলাকায় গরম বেশি থাকলেও আপাতত কোথাও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে না বলে জানান এ আবহাওয়াবিদ। আবহাওয়াবিদরা জানান, দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। মৌসুমী বায়ু দেশের অন্যত্র কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, যশোরে সামান্য বৃষ্টি হয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আফতাব উদ্দিন জানান, এটি আরো পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপটি আরো ঘনীভূত হওয়ার শঙ্কা নেই। কোথাও কোথাও হালকা বৃষ্টির আভাস থাকলেও ভ্যাপসা গরম সহ্য করতে হবে দুয়েকদিন। এ আবহাওয়াবিদ বলেন, ‘ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। লঘুচাপ কেটে গেলেই বৃষ্টি বাড়বে, স্বস্তি আসবে। ১৮-২০ অক্টোবর বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies