1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ব্যালটের মাধ্যমে বিএনপি নেতা নির্বাচন করে ঃ হেনা

  • সম্পাদনার সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৭৪ বার প্রদশিত হয়েছে

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশে যেমন গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে তেমনি দলের মধ্যেও গণতন্ত্র চচার্ করে। তাই দলের নেতা নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরনের অংশ হিসেবে তৃণমূলে দলের নেতৃত্ব নির্বাচনে সরাসরি ভোটের ব্যবস্থা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলার আদমদিঘি উপজেলার কমিটির অধীনস্থ ৬টি ইউনিয়ন কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে তফশিল ঘোষনা করা হয়েছে। তিনি আদমদিঘি উপজেলা ও ইউনিয়ন বিএনপি সম্মেলন বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে শনিবার জেলা বিএনপি কার্যালয়ে এ তফশিল ঘোষনা করেন। ঘোষিত তফশিল মোতাবেক ১৮ অক্টোবর থেকে ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগাঠনিক সম্পাদক পদে মনোনয়ন পত্র উত্তোলন, জমা, প্রতিক বরাদ্দ ও ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সে মোতাবেক ২৩ অক্টোবর সকাল ১১টায় কুন্দগ্রাম ইউনিয়ন সম্মেলন,একই দিন বিকেল ৩টায় চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন, ২৮ অক্টোবর সকাল ১০ টায় সান্তাহার ইউনিয়ন সম্মেলন, একই দিন বিকেল ৩টায় আদমদিঘি ইউনিয়ন সম্মেলন, ৩১ অক্টোবর সকাল ১০টায় ছাতিয়ান গ্রাম ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে নশরৎপুর ইউনিয়ন সম্মেলনের দিনক্ষন এখনও চূড়ান্ত হয়নি। তফশিল ঘোষনাকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হামিদুল হক চৌধুরী হিরু, আদমদিঘি উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল ইসলাম তালুকদার রতন, রফি আহমেদ আচ্চু, আবু হাসান, মাহফুজুল হক টিকন, মোখলেছুর রহমান, আব্দুল মতিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies