1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কান্দাহারে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩২

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ১৯২ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণে কান্দাহারে এক শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে ৩২ জন নিহত হয়েছে। আজ শুক্রবার শহরের শিয়া মুসলমানদের বৃহত্তম বিবি ফাতিমা মসজিদে এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় আরো ৪৫ জন আহত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়। হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায়িত্ব স্বীকার করেনি। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খোসতি এক টুইট বার্তায় বলেন, ‘আমরা ব্যথিত যে কান্দাহার শহরের ফার্স্ট ডিস্ট্রিক্টে আমাদের শিয়া ভাইদের মসজিদে এক বিস্ফোরণ হয়েছে যাতে আমাদের বিশাল সংখ্যক নাগরিক শহীদ ও আহত হয়েছেন।’ তিনি জানান, তালেবানের বিশেষ বাহিনী ইতোমধ্যেই ওই স্থানে মোতায়েন করা হয়েছে। তারা ঘটনার প্রকৃতি তদন্ত করছে এবং ঘটনার সাথে জড়িতদের বিচারের জন্য সন্ধান করছে। বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। একটি মসজিদের মূল প্রবেশপথে, অপরটি মসজিদের দক্ষিণে এবং তৃতীয় একটি বিস্ফোরণ ওজুখানা থেকে শোনেন বলে জানান তিনি। সংবাদমাধ্যম আলজাজিরাকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে ক্রমেই বিস্ফোরণে আহত রোগীর চাপ বাড়ছে। হামলায় হতাহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেন তারা। এর আগে ৮ অক্টোবর আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজে এক শিয়া মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণে ৭২ জন নিহত ও ১৪০ জন আহত হয়। উগ্রবাদী সংগঠন আইএস হামলার জন্য দায় স্বীকার করে। গত আগস্টে তালেবানের আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকেই আইএস আফগানিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে। তালেবান কর্তৃপক্ষ উগ্রবাদী গোষ্ঠীটিকে দমনের জন্য ইতোমধ্যেই অভিযান শুরু করেছে।
সূত্র : আলজাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies