1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে তাবলীগ জামায়াতের সাদপন্থীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সম্পাদনার সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ সাদপন্থী খুনী সন্ত্রাসী কর্তৃক ১৮ ডিসেম্বর টঙ্গী ইজতেমায় গভীর রাতে সন্ত্রাসী হামলা ও খুনে জড়িতদের বিচার এবং সাদপন্থীদের নিষিদ্ধের দাবীতে জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় সর্বস্তরের তাবলীগের ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার ব্যানারে পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক মিছিল প্রদক্ষিণ শেষে তিনমাথা চত্ত্বরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিমান বাহিনীর সাবেক সদস্য ও তাবলীগ জামায়াতের জেলা আহলে সুরার সদস্য তাবলীগের উপজেলার জিম্মাদার আমিরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা আহলে সুরার সদস্য মুফতি জোবায়ের মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, খাতুনে জান্নাত মাদ্রাসার মুহতামিম মাওঃ আব্দুল ওয়াদুদ, জেলা আহলে সুরা সদস্য মাওঃ মাহাবুব, জোবায়ের হোসেন (জয়), প্রফেসর মেহেদী হাসান, শালপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আনোয়ার হোসেন, পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদের সাবেক ওয়াক্তিয়া ঈমাম মাওঃ মিজানুর রহমান, জেলা আহলে সুরা সদস্য হাফেজ হুমায়ুন কবির প্রমুখ। বক্তাগণ টঙ্গির তুরাগ নদীর তীরের ইজতেমা মাঠের ঘটনায় জড়িত সাদপন্থিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies