1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

তদন্ত কমিটি গঠন: চাঁদপুরে সংঘর্ষ, নিহত ৩

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৯৯ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক : কুমিল্লায় পূজামন্ডপে কোরআন পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজনের জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা তদন্তে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে হাজীগঞ্জে ১৪৪ ধারা জারি রয়েছে। একই সঙ্গে ওই রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ । বুধবার রাতে চাঁদপুর জেলা হাজিগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এই ঘটনায় গুলিতে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাবলু (২৮), আল আমিন (১৮) ও হৃদয় (১৪) নামে এক কিশোর। এছাড়া পুলিশ-জনতাসহ ৩৫-৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়েছে বলে জানা যায়। এদিকে, সহিংস পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাজীগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পরিস্থিতি শান্ত করতে হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপনসহ নেতারা ও পুলিশ প্রশাসন প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ বলেন, আমরা পরিস্থিতি সামাল দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।  হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, মৃত্যুর কথা জেনেছি। তবে সংখ্যা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে। হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানান, হাজীগঞ্জ বাজার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র-মানব জমিন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies