1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
সদরে ধানের শীষের সমর্থনে তিন ইউনিয়নে সামসুজ্জামান সামুর জনসভা নওগাঁর মান্দায় জামায়াতের নির্বাচনি জনসভা বগুড়া কোর্ট চত্বরে দাড়িপাল্লায় ভোট চাইলেন প্রার্থী সোহেল আদমদীঘিতে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দাপটে চলছে ইটভাটা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বন্দিরা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের মা ও আপোসহীন নেত্রী -সাবেক এম পি মোশারফ হোসেন নারী নির্যাতনের প্রতিবাদে কাহালুতে নারীদের গণমিছিল  পীরগাছা-কাউনিয়ায় আখতার হোসেনের ব্যাপক গণসংযোগ ও পথসভা রাজশাহীতে উদ্ধারকৃত হারানো মোবাইল আসল মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার রাজশাহী-২ আসনে বিএনপির মিনুকে চ্যালেঞ্জ জানাচ্ছেন জামায়াতের জাহাঙ্গীর

২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেবেন খালেদা জিয়া

  • সম্পাদনার সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার প্রদশিত হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ করবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আল্লাহ ম্যাডামকে শারীরিকভাবে সুস্থ রাখলে আগামী শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তিনি যোগ দেবেন। এদিকে, শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও মুক্তিযোদ্ধা দল সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এ সময় তারা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে বিএনপি চেয়ারপারসনকে অনুরোধ জানালে তিনি সম্মতি জানান। পরে রাতে ইশতিয়াক আজিজ উলফাত গণমাধ্যমকে জানান, ম্যাডাম বলেছেন, তিনি সুস্থ থাকলে ২১ ডিসেম্বর সমাবেশে অংশ নেবেন। জানা গেছে, এই সমাবেশের মাধ্যমে দীর্ঘ ৭ বছর পর কোনো সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন। এর আগে, ২০১৭ সালের ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া।

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। এর মধ্য দিয়ে দীর্ঘ অর্ধযুগ পর সশরীরে কোনো কর্মসূচিতে যোগ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies