1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সুজানগরে কলেজ অধ্যক্ষকে মারধর ও লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • সম্পাদনার সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনকে মারধর, লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত সমাবেশ হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে কলেজের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সুজানগর বাজার ও উপজেলা চত্বর ঘুরে পৌরসভার সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এবিএম তৌফিক হোসেন, সদস্য সচিব শেখ আব্দুর রউফ, পৌর বিএনপির আহ্বায়ক কামরুল হুদা কামাল বিশ্বাস, সদস্য সচিব জসিম বিশ্বাস ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা সহ কলেজের শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন, কলেজে ঢুকে অধ্যক্ষকে মারধরের ঘটনা ন্যাক্কারজনক ও নিন্দনীয়। সভ্য সমাজে এরকম কাজ মেনে নেওয়া যায় না। আমরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।

উল্লেখ্য, সভাপতি মনোনীত করাকে কেন্দ্র করে গত ৮ ডিসেম্বর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনকে তার কক্ষে ঢুকে লাঞ্ছিত করে পাবনা-২ আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমান হাবিবের অনুসারী বিএনপির একাংশের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies