1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বদলগাছীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস  ও বেগম রোকেয়া দিবস উদযাপন

  • সম্পাদনার সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৯ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস -২০২৪ এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং উপজেলা মহিলা বিষয়ক দপ্তর। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে দুর্নীতিবিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। এরপর ” নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২৪ পালন উপলক্ষে একটি র‍্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বদলগাছী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সরওয়ার ই জাহান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবুল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্রনেতা শাহরিয়ার জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান, জয়িতা নারী সোমা বানু প্রমুখ। শেষে উপজেলার তিনজন জয়িতাদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies