1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

জামিন পেলেন ড. ইউনূস

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৫৪ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক : শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর ফৌজদারি আইনে করা মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার তৃতীয় শ্রম আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। জামিন পাওয়া অপর আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, প্রতিষ্ঠানটির পরিচালক নূর জাহান বেগম ও শাহজাহান। আজ মঙ্গলবার সকাল ১১টার পর আদালতে হাজির হন ইউনূসসহ চার আসামি। এরপর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় প্রত্যেকের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ফৌজদারি আইনের ৩০৩ (ঙ) ও ৩০৭ ধারায় মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে যান কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের কর্মকর্তারা। সেখানে তারা শ্রম আইনের কিছু লঙ্ঘন দেখতে পান। লঙ্ঘনগুলোর মধ্যে রয়েছে ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি।
এ ছাড়া কম্পানির লাভ্যাংশের পাঁচ শতাংশ শ্রমিকদের দেয়ার কথা থাকলেও তা তাদের দেয়া হয়নি। এসব অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর এই মামলা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies