1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন প্রফেশনালদের চাহিদা বাড়ছে: সিনিয়র সচিব ইউসুফ

  • সম্পাদনার সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন প্রফেশনালদের চাহিদা ক্রমেই বাড়ছে। যে কারণে বাংলাদেশে মেরিন অ্যাকাডেমির সংখ্যা বৃদ্ধি করা অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের একাডেমি সমূহের মেরিনাররা পৃথিবীর বিভিন্ন দেশের জাহাজে কর্মরত রয়েছে। উল্লেখযোগ্য হারে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। যা দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখছে।’ রোববার (০৮ ডিসেম্বর) সকালে পাবনায় বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির ক্যাডেটদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ক্যাডেটদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শুরু হয়। কুচকাওয়াজ চলাকালীন প্রধান অতিথি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনার কমান্ড্যান্ট ক্যাপ্টেন মো. তৌফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। এছাড়া অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাবনা মেরিন অ্যাকাডেমির কমান্ড্যান্ট মো. তৌফিকুল ইসলাম জানান, এ বছর পাবনা মেরিন অ্যাকাডেমির নটিক্যাল বিভাগে ২২ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২২ জন ক্যাডেটসহ সর্বমোট ৪৪ জন ক্যাডেট প্রি-সী কোর্স সম্পন্ন করে প্রশিক্ষণ শেষ করেছেন। প্রধান অতিথি সাফল্যের স্বীকৃতি স্বরূপ ক্যাডেটদের মাঝে পদক বিতরণ করেন। সকল বিষয়ে সর্বোচ্চমান অর্জনকারী ক্যাডেট হিসেবে নটিক্যাল বিভাগ থেকে ক্যাডেট মো. রিদওয়ান হাসান কমানড্যান্ট স্বর্ণ পদক, নটিক্যাল বিভাগ থেকে ক্যাডেট মো. রিফাত বিন রাজিব এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ক্যাডেট মাহমুদুল হাসান রূপম কমান্ড্যান্ট রৌপ্য পদক প্রাপ্ত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies