1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বেনাপোল বন্দর দিয়ে চার দিন আমদানি-রফতানি বন্ধ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২২২ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক : শারদীয় দুর্গা পূজা উপলক্ আজ মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চার দিন বন্ধের কবলে পড়ছে বেনাপোল বন্দর। এ চার দিন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।
১০ কিলোমিটার যানজটে শত শত রফতানি পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে বেনাপোল বন্দর এলাকায়। চার দিনের ছুটিতে যানজট আরো বাড়বে। তবে এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বেনাপোল দেশের বৃহত্তম স্থলবন্দর। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব ৮৪ কিলোমিটার। ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি পণ্য বাংলাদেশে আসতে সময় কম লাগার কারণে স্থল পথে আমদানিকারকরা এ বন্দর দিয়ে অধিকাংশ পণ্য আমদানি করে থাকেন। বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকার কারণে সেদেশের ব্যবসায়ীরা ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি সংক্রান্ত কোনো কাজ করবে না। এ কারণে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে চার দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরে লোড আনলোডসহ সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি রাজু আহম্মেদ জানান, দুর্গা পূজার কারণে ভারতে চার দিন সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও এ চার দিন বেনাপোল পেট্রাপোল চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies