1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ভারতে ৩ মুসলমান শিশু-কিশোরকে বেধড়ক মারধর করে বলানো হলো ‘জয় শ্রীরাম’

  • সম্পাদনার সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ বার প্রদশিত হয়েছে

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, ওই ভিডিওটি মধ্যপ্রদেশের রতলাম অঞ্চলের। ভিডিওটিতে দেখা গেছে, ১৬ বছরের এক কিশোর নির্মমভাবে তিন নাবালককে মারধর করছে। আক্রান্ত ওই বাচ্চাদের বয়স যথাক্রমে ৬, ১১ ও ১৩ বছর। ভিডিওতে দেখা গেছে, ওই কিশোর ওই তিন নাবালককে প্রথমে চড়, থাপ্পড় মারে এবং তারপর হাওয়াই চপ্পল দিয়ে পেটায়। এমন আক্রমণে বাচ্চা তিনটি ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলেও তাদের প্রতি এতটুকুও মায়া দেখায়নি মারমুখী ওই কিশোর! উপরন্তু, ওই তিন নাবালকের উদ্দেশে অশালীন মন্তব্য করতে শোনা যায় সংশ্লিষ্ট কিশোরকে। তাদের কাছ থেকে তাদের বাবা-মায়ের ফোন নম্বরও চায় ওই কিশোর। আরো যে বিষয়টিকে কেন্দ্র করে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে নানা মহল, তা হলো, এই ঘটনায় ধর্মীয় অসহিষ্ণুতার প্রভাব অত্যন্ত স্পষ্ট।

ভাইরাল ভিডিওটি নিয়ে কেন উদ্বেগ ছড়িয়েছে?
জানা গেছে, ওই তিন নাবালক ‘আল্লাহ’র নাম নিয়েছিল। আর সেটা শুনেই ক্ষেপে যায় ১৬ বছরের ওই কিশোর! সে বালক তিনটিকে সমানে থাপ্পড় মারতে শুরু করে এবং তাদের ‘জয় শ্রীরাম’ বলতে বলে। কিন্তু, প্রথমে তিন নাবালক জয় শ্রীরাম বলতে রাজি হয়নি। এতে ওই কিশোর আরো রেগে যায়। এরপর সে চপ্পল খুলে তিন নাবালককে মারতে থাকে! যতক্ষণ পর্যন্ত না ওই তিন নাবালক জয় শ্রীরাম বলে, ততক্ষণ এই নিগ্রহ চলতে থাকে।

কবে ঘটেছিল এই ঘটনা?
খুব স্বাভাবিকভাবেই এই ভিডিও সামনে আসতেই সমাজের নানা স্তর থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সূত্রের দাবি, মারধরের এই ঘটনা আসলে এক মাসের পুরোনো। কিন্তু সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পরই তা জানাজানি হয়।

পুলিশের কাছে অভিযোগ দায়ের
হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে, এই ঘটনায় গত বৃহস্পতিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত তিন বালকের পরিবারের সদস্যরা স্থানীয় মানক চৌক থানায় অভিযোগ দায়ের করেছেন।রতলামের অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ রাকা এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘বাচ্চাদের মারধর করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, এটি প্রায় এক মাসের পুরোনো একটি ভিডিও। সাইবার টিমকে বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে এবং অভিযুক্তের সন্ধান করতে বলা হয়েছে।’এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অশালীন আচরণ, আঘাত করা, অসৎ উদ্দেশ্যে আটক করে রাখা, অপরাধমূলক হুমকি দেয়া এবং ধর্মীয় শত্রুতামূলক আচরণের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies