1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

প্রধান উপদেষ্টার সাথে অলি আহমদের সাক্ষাৎ না হওয়া দুঃখজনক : জামায়াত আমির

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার প্রদশিত হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের সাক্ষাৎ না হওয়ার বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন। জামায়াতের আমির লিখেছেন, গতকাল অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে এলডিপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ ড. অলি আহমদ বীর বিক্রমের সম্মানজনকভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি না হওয়ার বিষয়টি দুঃখজনক। ভবিষ্যতে এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও আন্তরিক হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, জাতীয় ঐক্য সৃষ্টিতে গতকাল বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের জন্য গিয়েছিলেন অলি আহমদ। কিন্তু বৈঠক না করেই ফিরে যেতে হয় তাকে। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে অলি আহমেদ বলেন, এ বিষয়ে পরে সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং আশ্বস্ত করেছেন এ ধরনের ঘটনা আর ঘটবে না। সুতরাং এটি নিয়ে আর কোনো কথা বলতে চাই না। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies