1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মান্দায় দিনদুপুরে বাড়িঘরে আগুন লুটপাটের পর জমি জবর দখলের চেষ্টার অভিযোগ

  • সম্পাদনার সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের সাইদুর রহমানের বাড়িঘর পুড়িয়ে দিয়ে টিনসহ যাবতীয় আসবাবপত্র চুরি ও বাড়িঘরের জায়গা জমি জবর দখলের চেষ্টার ঘটনায় সাইদুর রহমান বাদী হয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় লোকজন পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, উক্ত বাড়িঘরের সম্পত্তি নিয়ে অনেকদিন যাবৎ দুপক্ষের মধ্যে মামলা চলে আসছিল। উক্ত সম্পত্তি সাইদুর রহমান ভোগ দখলেই ছিল এবং কোটের মামলায় দু’পক্ষের শুনানী অন্তে সাইদুর রহমানের পক্ষেই রায় ঘোষণা করে আদালত। তবে ৫ই আগস্টের পর সারাদেশে আইনশৃঙ্খলার অবনতির সুযোগ গ্রহণ করে একই গ্রামের মজির উদ্দীনের ছেলে সামসুল ইসলামসহ আরো ৮/১০ জন সাইদুর রহমানের বাড়ীঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, বাড়িঘরের মালামাল লুট করে নিয়ে যায় এসময় তাদের হাতে সাইদুর রহমানের স্ত্রী গুরুতর আহত হলে চিকিৎসা করতে হাসপাতালে গেলে পরে সামসুল ইসলামের হুমকীর ফলে তারা এলাকায় আসতে পারে না। এই অনুপস্থিতির সুযোগ নিয়ে সামসুল ইসলাম সহ তার সঙ্গীরা অবৈধভাবে আবারো উক্ত সম্পত্তি দখলের উদ্দেশ্যে গাছ লাগাতে গেলে খবর পেয়ে ঘটনাস্থলে সাইদুর রহমান ও তাঁর পরিবারের লোকজন উপস্থিত হয়ে বাধা প্রদান করায় তাদের কে প্রণনাসের উদ্দেশ্যে মারপিট করতে গেলে এলাকার লোকজন বাধা প্রদান করলে সামসুল আলম সহ তাঁর সঙ্গীরা ঘটনাস্থল ত্যাগ করে।

উক্ত ঘটনার বিষয়ে ভুক্তভোগী সাইদুর রহমান বলেন, আমি গরীব মানুষ সামান্য একটু জায়গা জমিতে আমার ঘরবাড়ি ছিল সেটাও এরা জালিয়ে পুড়িয়ে দিয়েছে এখন মানুষের বাসায় ভাড়া থাকছি। এই সন্ত্রাসীদের ভয়ে আমরা এলাকায় ঢুকতে পারছি না। আমাদের এই জায়গাটুকুও তাঁরা দখলের চেষ্টা করছে। আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে জানাতে চাই আমার পরিবারের উপর যারা জুলুম করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
উক্ত ঘটনার বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান (ওসি) বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে বিষয়টি জমিজমা সংক্রান্ত। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies