1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

ভারতের গোলামি করার জন্য স্বাধীনতা অর্জন করিনি : সোহেল তাজ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার প্রদশিত হয়েছে

ভারতকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেন কোনো প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করিনি। আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি। সোহেল তাজ বলেন, ‘বিজয়ের মাস ডিসেম্বর- লাখ লাখ প্রাণের বিনিময়ে একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি কোনো বিদেশি/প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করার জন্য না। আজকে যারা বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং আমাদের কূটনৈতিক মিশনের ওপর হামলা চালাচ্ছেন, আপনাদের বলব- এটা এখনই বন্ধ করুন। তিনি আরও বলেন, ‘আমরা সবার সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সেটা হতে হবে আমাদের মর্যাদা সংরক্ষণ করে এবং সমতার ভিত্তিতে। আর সেটা যদি করতে না পারেন, তাহলে আমি বিশ্বাস করি, বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র রুখে দেবে এবং আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সব ত্যাগ করতে প্রস্তুত থাকবে। ওই পোস্টে বিশেষ দ্রষ্টব্য লিখে তিনি আরও বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ দেশ স্বাধীনের পর বলেছিলেন: ‘বহু বছরের সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশের পত্তন করেছি। স্বাধীনতার জন্য যে মূল্য আমরা দিয়েছি, তা কোনো বিদেশি রাষ্ট্রের উপরাষ্ট্র হবার জন্য নয়। পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম একটি শান্তিকামী দেশ হিসেবে রাষ্ট্র পরিবারগোষ্ঠীতে উপযুক্ত স্থান আমাদের প্রাপ্য।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies